পিরোজপুরে কবি জীবনানন্দ দাশের ৭১তম প্রয়াণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর সংবাদদাতা : বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের ৭১তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তেপান্তর পাবলিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও লেখক মো. শাহনেওয়াজ সুমন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মো. আনোয়ার ইকবাল, মো. মিজানুর রহমান, লাভলী ইয়াসমিন ও মো. মনজুরুল ইসলাম।

বক্তারা বলেন, রবীন্দ্র-পরবর্তী কালে জীবনানন্দ দাশ বাংলা কবিতায় নতুন ধারা এনেছেন। তাঁর কবিতায় নিঃসঙ্গতা, প্রকৃতিপ্রেম ও মানবজীবনের গভীর অনুভব অনন্যভাবে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মারা যান।