
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক (কুমিল্লা অঞ্চল) মো. শহীদুল ইসলাম ও দায়িত্বরত কর্মকর্তা মো. আহসানুল আলম খন্দকার।
কর্মশালায় জানানো হয়, দেশের ২০টি জেলার ৩৪০টি উপজেলায় দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে এসডিএফ। লক্ষ্মীপুর জেলার রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলায় প্রতিষ্ঠানটি হাজারের বেশি বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনেকে প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হয়ে আত্মনির্ভর হয়েছেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা অংশ নেন।
