লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি এলাকার করিম টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত কোম্পানির বীমা অফিসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা মডেল ডিভিশনের ইনচার্জ মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসইভিপি ও চাঁদপুর–লক্ষ্মীপুর এরিয়ার ইনচার্জ মো. আজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এসভিপি ও লক্ষ্মীপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ কাজী নাঈম উদ্দিন।

এতে লক্ষ্মীপুর জেলায় কর্মরত কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, লক্ষ্মীপুর জেলার মানুষ বীমা সম্পর্কে সচেতন। তাদেরকে বীমার প্রয়োজনীয়তা খুব বেশি বুঝিয়ে বলতে হয় না। তারা খুব সহজেই বীমার গুরুত্ব অনুধাবন করেন। তবে এতদিন তারা একটি বিশ্বস্ত ও বিশেষায়িত প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলেন। এখন সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং তারা মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে নিজেদের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সেবার মান বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারীদের কে ইফতার সামগ্রী হাতে তুলে দেন।