তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষ্যে রংপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে এই ভাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল আহসান। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নারীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে পরিবার ও সমাজের পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।

জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।