আবারও রামগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ মানিক হোসেন জুয়েল নামের এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।  বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি মোটর সাইকেলসহ আঞ্চলিক চোর চাক্রের ঐ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

আটককৃত মানিক হোসেন জুয়েল রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের বাউখারা গ্রামের পাটোয়ারী বাড়ির সফিকুল রহমানের ছেলে৷

থানা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের দিক নির্দেশনায় এসআই মোঃ এনায়েত উল্লাহ সঙ্গীয় অফিসার এসআই দিবাকর রায়, এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম-সেবা, এএসআই আজাদ হোসেনসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের একজন সক্রিয় সদস্য মোঃ মানিক হোসেন প্রকাশ জুয়েলকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা চোরাই ০১টি কালো নীল রংয়ের PULSAR মোটর সাইকেল। যার মূল্য অনুমান- এক লক্ষ বিশ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামী চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে রামগঞ্জ থানার মামলা নং-১৯(০৯)২২, ধারা-৪১৩ দঃবিঃ রুজু করা হয়।এছাড়াও আসামী মোঃ মানিক হোসেন প্রকাশ জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রহিয়াছে।

পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।