লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙন থেকে ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়াপদা খালের ভাঙন থেকে ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা জহিরুল ইসলাম এবং লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াকুব শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, ওয়াপদা খালের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে শতাধিক পরিবারসহ বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাবে। তারা খালের তীর রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধের দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে আমিন বাজার ও পিয়ারাপুর এলাকায় ওয়াপদা খালের ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ও ভুক্তভোগীরা ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছিলেন। তবে, এখনও পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি দ্রুত তীর রক্ষা বাঁধ নির্মাণ করা না হয়, তাহলে খালের ভাঙন আরও তীব্র হবে এবং আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।