ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে প্রাণঘাতী দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল চালক নিহত এবং তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকামুখী সার্ভিস লেনে ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর দ্রুত চালক জনি (৩০) এবং আরোহী রিয়াদ (২৬)-কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেছেন। গুরুতর আহত রিয়াদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মুসা ইব্রাহিম জানিয়েছেন, জনিকে হাসপাতালে আনার পরই তার মৃত্যু হয়েছে। নিহত জনি ও আহত রিয়াদের বাড়ি ঢাকার লালবাগ এলাকায় বলে জানা গেছে।