
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবাসহ মো. নুরুজ্জামান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার এলাকার শহীদনগর সড়কের মাথায় অভিযান চালানো হয়। এ সময় নুরুজ্জামানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নুরুজ্জামান ওই এলাকার নুর ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
