
মোঃ হাছানুর জামান, ভূঁইয়া রামগঞ্জ নিজস্ব (প্রতিনিধি):
লক্ষ্মীপুর রামগঞ্জে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে মাইক্রোবাস মালিক মিজানুর রহমান পাটোয়ারী (৩৮) নামক এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার রাতে ব্যবসার কাজে পাশ^বর্তি ফরিদগঞ্জ বাজার থেকে ফেরার পথে খাজুরিয়া বাজার নামক স্থানে ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক মিজানুর রহমানকে মারাত্মক আহতবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর গ্রামের চামড়া বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে ও ২ মেয়ে (হাবীবা, হামীমা) ও ১ ছেলে (মাহীদ) নামের তিন সন্তানের জনক।
স্থানীয় লোকজন জানান, মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত দুই বছর আগে তিনি বাড়ীতে ফিরে এসে মাইক্রোবাস ব্যবসার সাথে সম্পৃক্ত হন। আজ সোমবার দুপুরে রামগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে প্রথম ও নিজ বাড়ীতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
