
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলার বাসিন্দাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি টেকনাফ উপজেলা পরিষদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি টেকনাফ উপজেলাসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘পবিত্র ঈদ-উল- ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল- ফিতর। ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল- ফিতরের আনন্দঘন মুহূর্ত। তাই ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। ঈদ মোবারক।’
