পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আমরা যেনো এই ভাবে ইফতারের ব্যবস্থা করতে পারি। আপনারা লক্ষ্মীপুর জেলা নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে অনেক ভূমিকা রেখেছেন। আমি আশাকরি সামনেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর জেলা সাংবাদিকবৃন্দ, ছাত্রশিবির শহর শাখার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।