বিডিএফ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ দিন আগে

সাতক্ষীরা | নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী (বিডিএফ) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সভাপতি জি এম আমিনুল হক ও সাধারণ সম্পাদক মো. আরশাদ আলীর কাছে এই দায়িত্বভার অর্পণ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক সভাপতি মো. শাহাদাৎ হোসেন বাবু, আহ্বায়ক এস এম ইসমাইল হোসেন, সদস্যসচিব মো. মুকুল হোসেন এবং সদস্য মো. মেহেদী হাসান শিমুল উপস্থিত থেকে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেন। এ সময় বিডিএফ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সলেমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আহাদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়া ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকেও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবু ওবায়দা গাজীর নেতৃত্বে শুভেচ্ছাবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্য এম এম জাহাঙ্গীর আলম, মো. রাসেল হোসেন রাহী ও এম এ রাসেল।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির সভাপতি জি এম আমিনুল হক ও সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।