স্বাধীনতা দিবসের কটুক্তির অভিযোগে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা দিবসের কটুক্তির অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে উলিপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে উলিপুর-ফকিরেরহাট সড়কে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- উলিপুর সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইমরান, শামীমা আক্তার, হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মঈনুর রশীদ নোমান প্রমুখ।