ধর্মপাশা বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি সাংবাদিক আরিফ খান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, ধর্মপাশা (সুনামগঞ্জ) |

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ডেইলি অবজারভারের সাংবাদিক আরিফ খান এবং সহ-সভাপতি হয়েছেন রেজাগীর আলম পলাশ।

বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে প্রধান শিক্ষক মো. হারুন রশিদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে প্রধান শিক্ষক মো. হারুন রশিদ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম ও নার্গিস সুলতানা। এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রেশমা আক্তার, অভিভাবক সদস্য হিসেবে সাংবাদিক শাকিন শাহ, সায়মা জাহান কলি ও নুর নাহার, ইউপি প্রতিনিধি শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সদস্য সেলিম আহমেদকে মনোনীত করা হয়েছে।

কমিটি গঠনের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।