জাজিরায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর 

যথাযোগ্য মর্যাদায় জাজিরায় উদযাপিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস-২৫। এ উপলক্ষে রোববার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী  প্রকৌশলী মো. ইমন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সময় মতো ভোটার হওয়া প্রত্যেক নাগরিকের অধিকার ও দায়িত্ব। সঠিক সময় ভোটার হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’। এ সময় নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের বিষয়ে সচেতন করা হয় এবং সবাইকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।