চাঁদপুর জেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার কচুয়ার উপজেলার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।

স্থানীয়রা জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সকলের অগোচরে শিশু দুটি পানিতে পরে যায়।

এক পর্যায়ে তাদের খোজাখুজি করে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।