
কালীগঞ্জ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫” স্লোগানকে সামনে রেখে সমাবেশ অনুষ্ঠিত হয় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। উপজেলা আমীর হাজী মো. আফতাব উদ্দিন সভাপতিত্ব করেন।
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান উন্নয়নের রূপকল্প পেশ করেন। প্রধান বক্তা ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম মঞ্চ পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, গাজীপুর মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক, জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছেদ মোল্লা, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি মো. ইয়াছিন আরাফাত, ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ।
সমাবেশে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ শত শত যুবক অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
