মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, গুরুতর আহত-১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত যুবক শহিদুল আমিন (তানিব) কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দার। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে অজ্ঞান থাকায় তার কথা বলা যায়নি। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। নারীর বয়স আনুমানিক ২০-২২ বছর হতে পারে।

উল্লেখ্য, গেলো বুধবার (১৭ জানুয়ারি) রাতে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় ফরহাদ মাহমুদ ইমু নামের এক যুবক গুরতর আহত হয়েছিল।