হিলিতে কৃষকদের মধ‌্যে বিনামূল্যে পাট বীজ ও সার বিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:-

হিলিতে  ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ‌্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  কৃষকদের মধ‌্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এসব বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সামিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১০জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে পাটের  বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পরবর্তীতে সময়ে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।