

হিলিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসব বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১০জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে পাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পরবর্তীতে সময়ে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com