
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নতজাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাকসই প্রযুক্তি হস্তান্ত প্রকল্প হতে খামারীদের মধ্যে উন্নত জাতের ঘাস চাষ করার জন্য নগদ ৫ হাজার টাকা অর্থ সহয়তা প্রদান করা হয়।
আজ সোমবার বিকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট স্থাপনের জন্য নগদ অর্থ বিতরণ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।
লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪২ জন খামারিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। প্রতি খামারিকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এই পরিদর্শন ও কার্যক্রমের মাধ্যমে খামারিদের আর্থিক সহায়তা প্রদান এবং উন্নত জাতের ঘাষ চাষে উৎসাহিত করা হয়েছে। এটি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্র, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান।
