
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পৌর শহরের পৌর সড়ক থেকে র্যালিটি বের হয়ে দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা।
পরে দক্ষিণ স্টেশন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার জেলা সভাপতি সার্জেন্ট মো. শাহজান।
সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর জেলা সাধারণ সম্পাদক কর্পোরাল মীর মো. নুর আলম, জেলা উপদেষ্টা ক্যাপ্টেন ইব্রাহিম, সহ,-সভাপতি সার্জেন্ট সাইদুল ইসলাম, সার্জেন্ট কামরুল ইসলাম, উপদেষ্টা সার্জেন্ট আলমগীর, সার্জেন্ট সোলেমান, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সার্জেন্ট মহিন উদ্দিনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা সশস্ত্র বাহিনীর নানা অবদান তুলে ধরেন এবং জাতীয় উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
