চন্দ্রগঞ্জে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১০ জুন) সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিস ভবনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা রেজিস্ট্রার নিরোদ বরন বিশ্বাস। কোর্স পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ সাব-রেজিস্ট্রার মোস্তফা মো. ইসমত পাশা।

এ ছাড়া কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হক।

দিনব্যাপী এই কর্মশালায় দলিল লেখার গুণগত মান বৃদ্ধি, সম্পত্তির সঠিক হিসাব ও বণ্টন এবং যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই করে নিখুঁতভাবে দলিল প্রস্তুত করার বিভিন্ন কৌশল ও আইনি দিক নিয়ে দলিল লেখকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।