জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভলিবল খেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাদক নয় হোক জীবনের জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা–২০২৬- অনুষ্ঠিত হয়েছে। 

১৪ জানুয়ারী  বুধবার বিকেলে কানসাটের আব্বাস বাজারে আয়োজিত এই প্রতিযোগিতায় ৫৮–৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলার হোগলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার তিনি  বলেন—যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

খেলা দেখতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া  হয়।