
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলাবাসীকে পবিত্র ঈদ-উল ফিতর উপক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন লক্ষ্মীপুর জেলার জাকের পার্টি ছাত্র ফ্রন্টের এর সভাপতি মো. শাহরিয়ার হাসান সারু।
শনিবার( ৮ এপ্রিল ) তিনি বলেন, লক্ষ্মীপুর জেলাসহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এসময় তিনি লক্ষ্মীপুর জেলার সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরো বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজকরা।
