
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
রোজাদারদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার আওতাধীন ২নং নোয়াগাওঁ ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ইউনিয়নের উত্তর হোটাটিয়া বায়তুত তাকওয়া জামে মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলনের নোয়াগাও ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় সিয়াম সাধনা ও ইসলামী রাজনীতি সম্পর্কে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
