
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন’ এ স্লোগান নিয়ে খেলাফত মজলিসের নেতার্মীদের ঈদ পুনর্মিলনী ও দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে জেলা শহরের রোজগার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন – খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ফেরদাউস বিন ইসহাক।
বিশেষ অতিথি ছিলেন- দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন খন্দকার, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মাওলানা নেছার উদ্দিন, মাস্টার ছাইফুদ্দিন, জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ইদ্রিস, প্রফেসর কাদের হাওলাদার, জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি নুরুল আমীন কাসেমী প্রমুখ।
