ধর্মপাশা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

সাইফ উল্লাহ
, স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মপাশা প্রেসক্লাব–এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার পূর্ববাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বি রাজীব এবং ধর্মপাশা থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যাহ।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়লসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সেলিম আহম্মেদ, সহসভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক শাকিন শাহ, কোষাধ্যক্ষ মো. আকমল হোসেন চৌধুরী বিপ্লব, দপ্তর সম্পাদক সাইয়েদ কুতুব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইমাম হোসেনসহ অন্যান্য সদস্যরা। স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।