ম্যারাথন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মো: তৌফিকুল হক, নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি :

রায়পুরায় ম্যারাথন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ইকবাল হাসান  আজ মঙ্গলবার ১১টায়  উপজেলা  পরিষদ মিলনাতনে সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেন।

সাতশত প্রতিনিধির অংশগ্রহণে ৩ তিন পর্বে উক্ত  ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪২ কি: মি: দ্বিতীয় পর্বে ২১ কি: মি:, তৃতীয় পর্বে ১০ কি: মি: বাংলাদেশ সহ জাপান, নেদারল্যান্ড, রাশিয়া, চীন ও চেক প্রজাতন্ত্র সহ প্রায় ৬ দেশের  প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। ৮ নভেম্বর ভোর ৪টায় উপজেলা পরিষদ গেট থেকে উক্ত ম্যারাথন  প্রতিযোগিতা শুরু হবে। নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।