
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানের পুত্র,লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার, শ্যামপুর বাজার,ভাটিয়ালপুর সহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামীর উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন। ইমতিয়াজ আরাফাত বলেন এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এই সময় আরো উপস্থিত ছিলেন ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল নবি খোকন ,সাধারণ সম্পাদক এ কে এম তসলিম হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মানিক,প্যানেল চেয়ারম্যান শাহ আলম,করপাড়া ইউনিয়ন যুব লীগের সাবেক আহ্বায়ক রুবেল হাওলাদার, যুবলীগের সভাপতি আবু জাফর রানা,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ইব্রাহিম,সাবেক ছাত্রলীগ ১নং যুগ্ন আহ্বায়ক নাজিম মাহমুদ রিফাত,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ এস এম হামিদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। একজন সৎ আদর্শ জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
