বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

স্টাফ রিপোর্টার :

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মী। রবিবার বিকেলে উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর থেকে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এডভোকেট শেখ জামান রিপনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।

যুবলীগ নেতা রিপনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর আসাদুজ্জামান শিপন, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, আলম হোসেন, ছগির আহমেদ, কবির হোসেন রিপন, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম রুবেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতার্মীরা বলেন, সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। বিএনপির বলছে ১০ তারিখের পর তাদের নির্দেশে দেশ চলবে। বিএনপির সেই স্বপ্ন এখন বাস্তব হয়নি। এ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ বাংলাদেশ শেখ হাসিনার উন্নয়ন বাংলাদেশ।