ফরিদগঞ্জ ৭ নং পাইক পাড়া উত্তর ইউনিয়ন বিজিএফ এর চাল বিতরনঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইক পাড়া উত্তর ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া বিজিএফ এর চাল বিতরন করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে একশত জন হতদরিদ্রের মাঝে জানুয়ারি মাসের চাল বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু পাটওয়ারী এবং ইউপি সদস্য মোঃ আকরাম মজুমদার, সদস্য মুকবুল আহমেদ, মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম এবং ইউপি সচিব।

বিজিএফ এর চাল নেওয়া কয়েকজন গ্রাহকের সাথে কথা হলে তারা বলেন, আমরা সঠিক ভাবে ৩০ কেজি চাল পেয়েছি এবং আমাদের কোন টাকা দিতে হয় না।

গ্রাহকরা আরো বলেন, আমাদের এই চাল নিতে চেয়ারম্যান এবং মেম্বার সহযোগিতা করেন।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে দোয়া এবং নেক হায়াত দান করার জন্য আল্লাহ কাছে নামাজ আদায় করে দোয়া করবো।

চেয়ারম্যান মোঃ আবু পাটওয়ারী বলেন, আমি এবং আমার ইউপি সদস্য যারা আছে সবাই মিলে সরকারের দেওয়া বিজিএফ এর সঠিক ভাবে হতদরিদ্র এর মাঝে বিতরণ করে থাকি।