সিরাজগ‌ঞ্জে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২’শত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগ‌ঞ্জের সামাজিক সংগঠন আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছর ও সমাজের ২’শত অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে।

 ৩ এপ্রিল বিকেলে মা‌ছিমপুর আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় এই ইফতার সামগ্রী বিতরণ হয়।

সংগঠন‌টির সভাপ‌তি মি‌সেস লুৎফুন্নেসার সভাপ‌ত্বিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমিনা সেখ  সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মিসেস সেলিনা সিদ্দিকা এ্যানা, সংগঠনের সদস্য সাবিহা খাতুন , আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ৯ জেলার সেক্রেটারি রায়হান ক‌বির মিঠু সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপ‌স্থিতিতে জান্নাতুল নাইম  সংস্থার মুল দায়িত্বে থেকে তিনি এই ইফতার বিতরণ ক‌রেন।

উল্লেখ্য, আমিনা শেখ  সমাজ কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ১১ রমজানে  ইফতার সামগ্রী বিতরণ হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কার্যক্রমে ফলে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।