ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল–এর কমলনগর উপজেলা কমিটি।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কমলনগর কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় সংগঠনের নেতারা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জায়েদ হোসেন, সহসভাপতি মুখলেছুর রহমান ধনু ও ভাস্কর বসু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির শাহ, সহসাধারণ সম্পাদক আফছার উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক হাছান হাওলাদার, নির্বাহী সদস্য রীনা বেগম, জাহিদ হাসান ও নুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। ভাষার মর্যাদা রক্ষা এবং সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।