রংপুর রেঞ্জের ঠাকুরগাঁও ও লালমনির হাট হাজিরা প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে আনসার- ভিডিপি’র প্রস্তুতিমূলক সমাবেশ

আলামীন রংপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুর রেঞ্জের ঠাকুরগাঁও ও লালমনির হাট জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলায় আয়োজিত অনুষ্ঠিত এ সমাবেশে জেলার ৪১৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত মোট ৫ হাজার ৪২১ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ উপমহাপরিচালক মোহম্মাদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। নির্বাচন চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে রিপোর্ট করতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রেঞ্জ উপমহাপরিচালক মোহম্মাদ আবদুল আউয়াল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রংপুর বিভাগে মোট ৬১ হাজার ৭৫০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ১ হাজার ২৪ জন সদস্য নিয়ে ১২৮টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, এই নির্বাচন জন মানুষের বহুল আকাক্সিক্ষত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ন ৩৯ বিএন পরিচালক আবদুল্লাহ আল-হাদি, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো: নূরুল আফছার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা।
এই দিনে লালমনিরহাট জেলা আনসার-ভিডিপি নির্বাচনী বিষয় হাজিরা প্যারেট অনুষ্ঠিত হয়। এ সমাবেশে লালমনির হাট জেলার ৩৮৬ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত মোট ৫শত ১৮জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহণ করবেন। নির্বাচনী হাজিরা প্যারেট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ভিডিপি রেঞ্জ পরিচালক মো শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো: সহিদুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মো: আব্দুস সামাদ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক/প্রশিক্ষিকা, ইউনিয়ন দলপতি/দলনেত্রী নির্বাচনে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা সাধারণ আনসার ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।