
মোহাম্মদ ইউনুছ অভি :
কক্সবাজার-টেকনাফের মহাসড়কে চলন্ত ইজিবাইক টমটম থেকে ছিটকে পড়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম।
নিহত রোহিঙ্গা হচ্ছেন-টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প শালবাগান ব্লকঃ এইচ/১০ এর বেলাল আহমেদের ছেলে মো.আলী আহমেদ (২২)।
মঙ্গলবার (১৩ জুন) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের আলীখালি নামক স্থানে এ ঘটনা ঘটে।
শালবাগান ২৬ নম্বর ক্যাম্প এর হেড মাঝি বজলুল ইসলাম জানান ,মঙ্গলবার সকালে টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের এইচ/১০ব্লকের আলী আহমেদ (২২) নামের এক রোহিঙ্গা হ্নীলা স্টেশনে ইজিবাইক টমটম করে যাওয়ার পথে আলীখালি নামক স্থানে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশেপাশের লোকজন উক্ত রোহিঙ্গাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
