
মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের ০৩নং ওয়ার্ডের ২০২৬ সালের নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ জসিম গাজী ।অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০নং ভাটরা ইউনিয়ন বাসীকে জানাই অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
সকল জাতির প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাই একুশে ফেব্রুয়ারি এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। সকল দেশবাসীর প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ রইল।
