লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • শরীফ: 

লক্ষ্মীপুর পৌর শহরের রামগতি সড়কে জোনাকি পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন ইউসুফ (৭০) নামে এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রামগতি সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ একটি অটোরিকশায় করে ওষুধ ক্রয় করে বাড়ি যাচ্ছিলেন । পথে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী জোনাকি পরিবহনের বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইউসুফ ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন আহত হয়েছে। 

দ্রুত স্থানীয়রা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় ইউসুফের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।