
রংপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মধ্য বিনোদপুর যুব সংঘের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহানগরীর ১৫ নং ওয়ার্ডের মধ্য বিনোদপুর এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহ আলম (মেম্বার), সভাপতি, ১৫ নং ওয়ার্ড মহানগর রংপুর বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য বিনোদপুর মসজিদের সভাপতি আলহাজ্ব মো. হাসান জহির কাজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি মাহবুব আলম সন্টু, জাসাসের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রাফি, কারমাইকেল কলেজ রংপুরের সহকারী অধ্যাপক জনাব মো. এ. এ. রউফ খান, রংপুর সাহিত্য একাডেমির দপ্তর সম্পাদক জনাব মো. মাজিদুল হক মিলনসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সৈয়দ অনিক, আব্দুল কাদের, নুরুল হক, মিজানুর রহমান মিজান, প্রমুখ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
