লক্ষ্মীপুরে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস, প্রগতি লাইন ইন্সুরেন্স লি: এর এসইভিপি মো: আবু তালেব, ইভিপি মো: বেলাল হোসেন, জীবন বীমা করর্পোরেশন জেলা কার্যালয়ের সেলস ইনচার্জ জাফর আহমেদ খান, মুক্তা আহমেদ ভূঁইয়া জি এম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি:,তাফাজ্জল হোসেন ফিরোজ ন্যাশনাল লাইফ কর্মকর্তা প্রমুখ।

এসময় লক্ষ্মীপুরে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মাঠকর্মী ও কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।