
আলামীন রংপুর প্রতিনিধি : রংপুরে আজ বিএনপি নেতা শামসুজ্জামান শামুর সমর্থনে ধানের শীষ এ তাজহাট মেট্রোপলিটন থানা জাসাসের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ গ্রহণ করেন। কালেক্টর মাঠ থেকে শুরু হয়ে বিএনপি পার্টি অফিস পর্যন্ত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন তাজহাট মেট্রোপলিটন থানা জাসাসের ইন্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, মাহাবুব আলম সন্টু, শুভ রহমান, মানিক মির্জা,হাসান, আব্দুল হাকিম রাফি, সাদেক হোসেনসহ সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের আরও অনেক নেতাকর্মী।মিছিলে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল হাকিম রাফি বলেন ধানের শীষ প্রতীকে ভোট করে কেন্দ্রীয় ভাবে শামসুজ্জামান শামু ভাই কে নির্বাচনে বিজয় করে আনবো। রাজনৈতিক ভাবে এক সারি সমৃদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবো।সাদেক হোসেন বলেন, “রংপুর এবার মাটি ও মানুষের গণনেতা হিসেবে যোগ্য প্রার্থী পেয়েছে। আমরা বিশ্বাস করি, শামসুজ্জামান শামু ভাইয়ের নেতৃত্বেই রংপুরের উন্নয়ন সম্ভব। তার সম্পর্কে যেসব ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা ব্যর্থ হবে। রংপুরের মানুষ এখন বুঝতে পারছে—উন্নয়নের জন্য শামু ভাই ছাড়া বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আমরা সবাই একসঙ্গে কাজ করে শামু ভাইকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।
মিছিল শেষে নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে স্লোগান দিয়ে নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
