লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে রায়পুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর–এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি র‌্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই কান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংক–এর ব্যবস্থাপক তাহমিনা বেগম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড–এর ডিজিএম মোর্শেদ আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।