
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের যৌথ সভা ডেকেছে ক্ষমতাসীন দলটি। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ঠেকাতে দলের ব্যর্থতার কারণ জানতে এই যৌথসভা ডাকা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
