লক্ষ্মীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন—রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী এবং বিএনপি নেতা ভিপি ইসমাইল হোসেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। এতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। নেতারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।