ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী  ছাত্র- জোটের স্মারক লিপি প্রদান  

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর   স্মারকলিপি প্রদান করেছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জোট।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার  সার্কিট  হাউস মোড়ে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ট্রাফিক বক্স সহ  পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সরাসরি পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীদের ইন্ধনে একটি গোষ্ঠী জনসাধারণকে উসকানি দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয় বলে অভিযোগ করা হয়।

ছাত্র-জোটের নেতারা স্মারকলিপিতে আরও দাবি করেন, এই সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তারা বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। 

এছাড়া স্মারকলিপিতে সম্প্রতি নিহত  ওসমান হাদী ভাইয়ের মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশবিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।

ছাত্র-জোটের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

স্মারকলিপিটি প্রদান করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জোটের নেতৃবৃন্দ।