
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), কার্তুজ ও মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. রঞ্জু (৩১) ও শাখাওয়াত হোসেন (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপীনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, ১৪ পিস ইয়াবা বড়ি এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
