
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর–১ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
রোববার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে বক্তৃতায় শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমর্থন পেলে লক্ষ্মীপুর–১ আসনের উন্নয়নে কাজ করবেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
