বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জে মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন—বিডিইআরএম জেলা শাখার আয়োজনে  এই কর্মসূচির পালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দলিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাই সাধারণ ও সংরক্ষিত আসনে জনসংখ্যা অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।তাদের শুধু মানবাধিকার ঘোষণায় নয়, রাষ্ট্রীয় নীতি, শিক্ষা,চিকিৎসা  চাকরি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলিতদের নায্য অধিকার   নিশ্চিত করতে হবে। মানববন্ধনে, বিডিইআর এম সদস্য সহ বিভিন্ন পেশাজীবী, নারী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। 

 শেষে দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার সুরক্ষায় সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়।