চাঁপাইনবাবগঞ্জ  উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ আফজাল রাজন।

সভায় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন 

সভায় নির্বাহী কর্মকর্তা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং চলমান মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।