লক্ষ্মীপুরে মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-এর সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মজুচৌধুরীর ঘাট ফেরি কনক চাঁপায় বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন লক্ষ্মীপুর ফেরী ঘাট ইউনিট কমিটির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন।

তিনি বক্তব্যে বলেন, দেশের শ্রমিক আন্দোলনে নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একই সঙ্গে বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, প্রধান সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ এবং সদস্য গাজী মো. সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন লক্ষ্মীপুর ফেরী ঘাট ইউনিট কমিটির সভাপতি মো. শরীফুল আলম।

সঞ্চালনা করেন ইউনিট কমিটির সম্পাদক রেজাউল করিম।

এ সময় ফেরি মাস্টার, মেরিন অফিসারসহ ফেরির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।